আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা মারা গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।
গতকাল (সোমবার) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে বেগম ফজিলাতুন্নেসার। তার বয়স হয়েছিল ৯২ বছর।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ বলেন, রাত সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান। হার্টে সমস্যাজনিত কারনে তিনি চিকিৎসাধীন ছিলেন। ওবায়দুল কাদেরের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে। তার বাবা মোশারফ হোসেন শিক্ষক ছিলেন।
ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: