জাতীয়

আইনজীবীদের ব্যর্থতায় জামিন হচ্ছে না খালেদার: আইনমন্ত্রী

আনিসুল হক
আনিসুল হক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের ব্যর্থতার কারণেই তিনি জামিন পাচ্ছেন না এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার বিচারিক আদালতের রায়ের নথি তলবের বিষয়টি সম্পূর্ণই উচ্চ আদালতের বিষয় এক্ষেত্রে তাদের কিছু বলার নেই।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এসব কথা জানান তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি শেষ হলেও বিচারিক আদালতের নথি না আসা পর্যন্ত জামিনের বিষয়ে কোনো আদেশ দেবে না বলে জানিয়েছে হাইকোর্ট বেঞ্চ।

উচ্চ আদালতে আপিল শুনানির সময় বিচারিক আদালতের নথির প্রয়োজন হলেও শুধু জামিনের জন্য পূর্ণাঙ্গ রায়টি থাকলেই হয় বলে দাবি খালেদা জিয়ার আইনজীবীদের।

বিএনপির অভিযোগ, সরকারের হস্তক্ষেপের কারণেই বিএনপি চেয়ারপারসনকে জামিন দেয়া হচ্ছে না।

তবে এ অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার আইনজীবীদের ব্যর্থতার কারণেই তিনি এখনো জামিন পাচ্ছেন না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ