ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকাগুলোতে মশার প্রকোপ বাড়লেও তা মাত্রাতিরিক্ত নয় বলে দাবি করেছেন মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, এর পরেও মশা নিধনে দুই সপ্তাহের স্পেশাল ক্র্যাশ প্রোগ্রাম নেয়া হচ্ছে।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মশক নিধন কার্যক্রমের উদ্বোধনের আগে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, তার এলাকায় এখনো মশার উপদ্রব তেমন বাড়েনি তবে কয়েকটি এলাকায় কিছুটা মশা বেড়েছে।
মশার কারণে জণগণের যাতে সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখেই মশা নিধন কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে জানান তিনি।
মশার ঔষধ ছেটানো নিয়ে কর্মী ও ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে সমন্বয়হীনতা থাকলে তা ঠিক করা হবে বলেও জানান তিনি।
খোকন বলেন, চিকুনগুনিয়া যাতে গত বছরের মত ছড়িয়ে পরতে না পারে সেজন্য জনগণকে আগে থেকেই সচেতন করা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: