জাতীয়

মালিতে রাস্তায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি ৪ সেনা নিহত

মালিতে রাস্তায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি ৪ সেনা নিহত
মালিতে রাস্তায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি ৪ সেনা নিহত

মালিতে রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত ৪ বাংলাদেশি সেনা সদস্য নিহত হয়েছেন।

এতে গুরুতর আহত হয়েছেন আরো ৪ বাংলাদেশি।

বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে হতাহতরা বাংলাদেশি বলে জানায়।

নিহতরা হলেন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, লেন্স কর্পোরাল আক্তার, সৈনিক রায়হান এবং সৈনিক জামাল।

আহতরা হলেন- নওগাঁর কর্পোরাল রাসেল, রাজবাড়ীর সৈনিক আকরাম, যশোরের নিউটন এবং কুড়িগ্রামের রাশেদ।

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনুসমা জানিয়েছে, বুধবার দেশটির মোপ্তি এলাকার বনি দোয়েন্তজা শহরের সংযোগ সড়ক দিয়ে শান্তিরক্ষীরা গাড়িতে করে যাওয়ার পথে বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।

এর আগে গত সেপ্টেম্বরে দেশটিতে বিদ্রোহীদের হামলায় তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং ৪ জন আহত হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ