ডিআইজি মিজানুর রহমানের বিষয়ে তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছানোর পর তা দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে "পুলিশ মেমোরিয়াল ডে ২০১৮" উপলক্ষে পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
পুলিশ সদরদপ্তরে মিজানের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে তার শাস্তির বিষয়ে সুপারিশ করে প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পর ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।
তদন্ত প্রতিবেদনে ডিআইজি মিজানের কর্মকাণ্ডকে 'অসদাচরণ' হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এটি উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নৈতিক স্খলনও বলে তদন্ত প্রতিবেদনে গণ্য করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: