জাতীয়

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে শেখ হাসিনা

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে শেখ হাসিনা
জাফর ইকবালকে দেখতে সিএমএইচে শেখ হাসিনা

বিশিষ্ট লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুর পৌনে ১টার দিকে ওই হাসপাতালে যান প্রধানমন্ত্রী। তিনি জাফর ইকবালের চিকিৎসার খোঁজ-খবর নেন ও তার পাশে সময় কাটান। এ সময় জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক ও মেয়ে ইয়েশিম ইকবাল সেখানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী প্রায় এক ঘণ্টা হাসপাতালে ছিলেন। অধ্যাপক জাফর ইকবালের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন তিনি। এ সময় তার সুস্থতার জন্য যা যা প্রয়োজন সব কিছু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে এক অনুষ্ঠানে জাফর ইকবালের পেছন থেকে তার ওপর ছুড়ি দিয়ে হামলা চালায় ফয়জুর রহমান নামের এক যুবক।

পরে জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় সিএমএইচে ভর্তি করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ