জামাত দেশের শত্রু—তাই দেশ থেকে তাদের বের করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বিসিএস অর্থনৈতিক ক্যাডার ও বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে—অর্থমন্ত্রী বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি।
তিনি বলেন, জামাতকে নিষিদ্ধ করা সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রীপরিষদ বিভাগে জমা আছে, এ বিষয়ে জানতে চাওয়া হলে, জামাতকে নিষিদ্ধ করার বিষয়ে কিছু সমস্যা আছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: