বেসরকারি ব্যবস্থাপনার এবার হজে যাওয়ার খরচ বাড়ছে। হজে যেতে একজন হজ যাত্রীর ব্যয় হবে ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা।
সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ - হাব।
তবে অযৌক্তিকভাবে বিমান ভাড়া বৃদ্ধির অভিযোগ করে হাব মহাসচিব জানিয়েছেন, বিমান ভাড়া কমলে তারা হজ্ব প্যাকেজের রেট কমিয়ে দেবেন। এজন্য হাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে এবার খরচ ধরা হয়েছে ৩ লাখ ৩১ হাজার টাকা। ৬ মার্চ থেকে বেসরকারি হজ যাত্রীদের এক লাখ ৩৮ হাজার টাকা দিয়ে নিবন্ধন করতে হবে।
আর ১৫ এপ্রিলের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে বলে জানায় হাব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: