জাতীয়

আগামী বৃহম্পতিবার ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

৮ মার্চ ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ
৮ মার্চ ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

আগামী ৮ মার্চ ভারত সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি সেখানে সারা বিশ্বের ১২১টি দেশের সৌর বিদ্যুৎ সম্পর্কিত জোট ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সের (আইএসএ) সম্মেলনে যোগ দিবেন। নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে (আরবিসিসি) ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমাতে সৌর শক্তির ব্যবহার বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রঁসোয়া অলন্দের উদ্যোগে ২০১৫ সালে আইএসএ’র কার্যক্রম শুরু হয়। ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে আইএসএ’র সদর দপ্তর।

প্রেস সচিব আরও জানান, সম্মেলনে যোগ দেওয়ার আগে মেঘালয়ে যাবেন আবদুল হামিদ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় অবস্থানকালীন বিভিন্ন স্থান পরিদর্শন করবেন তিনি।

আবদুল হামিদ ১৯৭১ সালে মেঘালয়ের বালাটে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্পে সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসরমারিক সম্মান ‘স্বাধীনতা পদক‘ও পেয়েছেন তিনি।

মেঘালয় থেকে আসামের গুয়াহাটি হয়ে দিল্লি যাবেন রাষ্ট্রপতি।

১২ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে ভারতে রাষ্ট্রপতির সফর সূচি সম্পর্কে বিস্তারিত জানাতে সোমবার দুপুরে বঙ্গভবনে যান ঢাকায় ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ