নারী দিবসের প্রথম প্রহরেই ‘আধার ভাঙার শপথ’ নিলেন নারী অধিকার কর্মীরা— বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে এ শপথ পাঠ করেন। অনুষ্ঠানে শুধু কথা না বলে নারী অধিকার বাস্তবায়নের জন্য রাষ্ট্রের কাছে আহ্বান জানানো হয়। পাশাপাশি পরিবার, শিক্ষা, কর্মক্ষেত্র সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা দাবিও করা হয়।
নারী দিবসের প্রথম প্রহরেই, আলোর মিছিলে আধার ভাঙ্গার শপথ নারীদের। সকল বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে, অগ্নিদীপ্ত প্রতিবাদ।
অনুষ্ঠানে পারিবারিক, সামাজিক ও পেশাগত বিভিন্ন ক্ষেত্রে নারীদের বঞ্চনার কথা তুলে ধরেন মানবাধিকার কর্মীরা। নারী আধিকার বাস্তবায়নে সরকারের উদাসীনতারও সমালোচনা করেন তারা।
তবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দাবি, বাংলাদেশে নারীর জীবন বদলেছে। ঢাকা বিশ্ববিধ্যালয়ে ছাত্রীদের হলগুলোতে ৯টার মধ্যে প্রবেশের যে নিয়ম চালু আছে অনুষ্ঠানে তা তুলে নেওয়ারও আহবান জানানো হয়।
পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার সকল স্তরের নারীরা। 'এখনি সময় এগিয়ে যাবার, এখনি সময় বদলে দেবার' এমন প্রতিপাদ্য নিয়ে, নারীর জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় নতুন প্রজন্মের।