জাতীয়

নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বসে না থেকে নারীদের নিজের পায়ে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, নারীকে আত্মবিশ্বাস নিয়ে এবং আত্মমর্যাদাশীল হয়ে চলতে হবে। মেয়েদের বসে থাকলে চলবে না বরং নিজের মেধা কাজে লাগিয়ে কর্মের মধ্য দিয়ে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে।

সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে নারীর সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার— উল্লেখ করে এ সুযোগ কাজে লাগিয়ে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে নারীদের প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরো বলেন, দেশের উন্নতি করতে হলে সমাজের সকলের উন্নতি একসঙ্গে করতে হবে।

নারীর ক্ষমতায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পথ তৈরি করেছিলেন— সে পথ ধরেই বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, নারীদের ঘরে বসে থাকলে চলবেনা, নিজেদের মেধা কাজে লাগিয়ে আত্মমর্যাদা নিয়ে চলতে হবে ।

অনেক উন্নত দেশের তুলনায় নারীর অগ্রযাত্রা ও ক্ষমতায়নে বাংলাদেশ এগিয়ে আছে—উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রশাসন, বিচারবিভাগ থেকে শুরু করে বর্ডার গার্ডেও এখন নারীরা যুক্ত হয়েছেন।

এসব অর্জন নারীদেরই ধরে রাখতে হবে— অর্থনৈতিকভাবে নিজেকে স্বনির্ভর করে তুলতে নারীদের দিক নির্দেশনা দেন শেখ হাসিনা।

এদিকে, এবার হস্তশিল্প ও সমাজ কল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে সফল পাঁচ নারী উদ্যোক্তার হাতে জঁয়িতা সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ