জাতীয়

রাজ্যের উন্নয়নে বাংলাদেশর সহযোগিতা কামনা, প্রধানমন্ত্রীকে ফোন বিপ্লবের

 রাজ্যের উন্নয়নে বাংলাদেশর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীকে ফোন বিপ্লবের
রাজ্যের উন্নয়নে বাংলাদেশর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীকে ফোন বিপ্লবের

শপথ নেয়ার আগে শুক্রবার ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে রাজ্যের উন্নয়নে সহযোগিতা কামনা করেছেন।

সকালে ফোন করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।

এ সময় ত্রিপুরার নতুন প্রধানমন্ত্রীকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিপ্লব কুমার দেবের পরিবারের আদি নিবাস বাংলাদেশের চাঁদপুরের কচুয়া উপজেলায়। মুক্তিযুদ্ধের সময় তার বাবা হিরুধন দেব ও মা মিনা রানি দেব ত্রিপুরায় চলে যান।

বিপ্লবের শৈশব ও স্নাতক পর্যন্ত শিক্ষাজীবন কেটেছে ত্রিপুরায়। কৈশোর থেকেই আরএসএসের সঙ্গে সম্পৃক্ত হন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ