জাতীয়

বাংলামোটরে কলেজছাত্রীকে হয়রানির ঘটনায় সে যেই হোক ছাড় নয়

 বাংলামোটরে যে কলেজছাত্রীকে হয়রানি করা হয়েছে সে যেই হোক কোনো ভাবেই সে ছাড় পাবে না: মেহের আফরোজ চুমকি
বাংলামোটরে যে কলেজছাত্রীকে হয়রানি করা হয়েছে সে যেই হোক কোনো ভাবেই সে ছাড় পাবে না: মেহের আফরোজ চুমকি

রাজধানীর বাংলামোটরে যে কলেজছাত্রীকে হয়রানি করা হয়েছে সে যেই হোক কোনো ভাবেই সে ছাড় পাবে না—জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে রাজধানীতে জনসভা করে আওয়ামী লীগ। রাজধানীর বিভিন্ন স্থান থেকে সেই জনসভায় যোগ দিতে আসেন দলের নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন স্থানে কর্মীদের হাতে হয়রানির ঘটনায় ফেইসবুকে পোস্ট দেন কয়েকজন ভুক্তভোগী। তাদের মধ্যে বাংলামোটরের ঘটনার বিষয়ে তথ্য ও ভিডিও পেয়েছে পুলিশ।

বাংলামোটরে যে কলেজছাত্রীকে হয়রানি করা হয়েছে, তার বাবা রমনা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি মাইনুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে— তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে, রাজধানীতে এক অনুষ্ঠানে সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, এই ধরনের অপরাধীদের কোনো ছাড় নেই। এদের আইনের আওতায় এনে বিচার করা হবে।

তিনি বলেন, এদের খুঁজে বের করতে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে, ৭ মার্চ আওয়ামী লীগের জনসভার দিন বাংলামোটরসহ বেশ কয়েকটি স্থানে নারীদের হয়রানির ঘটনা পূর্ব পরিকল্পিত বলে মনে করেন নারী নেত্রীরা।

তারা বলেন, বাঙালি সংস্কৃতি ও চেতনার দিনগুলোকে কুলষিত করতেই এমন ঘটনা ঘটিয়েছে একটি চক্র। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি তাদের। নারী নেত্রীরা মনে করেন পারিবারিক শিক্ষার পাশাপাশি এমন ঘটনা এড়াতে সরকারেরও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া উচিত।

হয়রানির শিকার নারীরা তাদের ফেইসবুক পোস্টে আরো লিখেন, মিছিল নিয়ে যাওয়ার সময় টিজ করা হয় তাদের। যারা ফেইজবুকে লিখেছেন, তাদের মধ্যে কয়েকজন লেখাগুলোকে সরিয়ে নিয়েছেন ভয়ে।

মিছিল থেকে যারা হয়রানি করেছেন তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছের ভুক্তভভোগীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ