পানির গুরুত্ব অনুধাবন করে তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশের বিশেষজ্ঞদের দেয়া সুপারিশমালা আগামী ১৪ মার্চ। বিশ্বের ১১টি দেশের সঙ্গে একযোগে প্রকাশ করবে জাতিসংঘ।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যলয়ে বিশেষজ্ঞ প্যানেলের সবশেষ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় এসডিজি'র মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, পানির ব্যবহার নিশ্চিতে বাংলাদেশের দেয়া দুটি পরামর্শ খুব গুরুত্ব পেয়েছে। এর মধ্যে অন্যতম হলো লবণাক্তপ্রবণ এলাকায় পুকুরগুলোকে এমনভাবে সুরক্ষিত রাখা যেখান থেকে খাবারের জন্য পানি ব্যবহার করা যেতে পারে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব নজিবুর রহমান জানান, এসব সুপারিশমালা বাংলাদেশের জন্য উপযোগি করে নতুন কর্মপরিকল্পনা নেয়া হবে।
আর অনুষ্ঠানে পানি বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পানির যে সঙ্কট তৈরি হবে এসব সুপারিশমালার সঠিক বাস্তবায়ন হলে তা কিছুটা লাঘব করা যাবে।