জাতীয়

বসানো হল পদ্মা সেতুর তৃতীয় স্প্যান

 পদ্মা সেতুর তৃতীয় স্প্যান
পদ্মা সেতুর তৃতীয় স্প্যান

প্রথম ও দ্বিতীয় স্প্যানের পর তৃতীয় স্প্যান বসানো হল পদ্মা সেতুতে। রোববার সকালে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর তৃতীয় স্প্যান বসানো হয়। ফলে সেতুর ৪৫০ মিটার দৃশ্যমান হল।

সেভেন-সি নামে স্প্যানটি ৩৯ ও ৪০ নম্বর পিয়ারের ওপর বসানো হয়েছে বলে জানান পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (মূল সেতু) হুমায়ুন কবির।

তিনি আরো বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তৃতীয় স্প্যান বসানো হয়েছে। এখন ওয়েল্ডিংয়ের সাহায্যে দুটি স্প্যানের জোড়া লাগানোর কাজ চলছে। ওয়েল্ডিংয়ের কাজ শেষ হতে আরও কিছু সময় লাগবে। এর পর চতুর্থ স্প্যান বসানোর জন্য ৪১ নম্বর পিয়ারটিও প্রস্তুত হচ্ছে।

এদিকে, সকাল থেকেই শুরু হয় পিয়ারের ওপর স্প্যান বসানোর কাজ। ভারী ওজনের ভাসমান ক্রেনে ঝুলিয়ে রাখা স্প্যানটি বসানোর পর ওয়েল্ডিংয়ের কাজ শুরু হয়। ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে থাকা স্প্যানের সঙ্গে ওয়েল্ডিংয়ের মাধ্যমে যুক্ত হবে এ স্প্যানটি।

এর আগে ২০১৭ সালের অক্টোবরে ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান এবং চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় স্প্যানটি ৩৮ ও ৩৯ নম্বর পিয়ারে বসানো হয়। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং ওজন ৩ হাজার ১৪০ টন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতলবিশিষ্ট কংক্রিটের এই সেতুর ৪২টি পিয়ারের ওপর এমন ৪১টি স্প্যান বসানো হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ