গত ৭ মার্চ রাজধানীতে তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার রাজধানীর তেজগাঁওয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি জানান, অন্যায়ভাবে নয় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
রাজধানীর তেজগাও আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সন্ত্রাস- জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে সরকারের ভূমিকা বলেন।
এসময় তিনি জানান, ৭ মার্চ আওয়ামী লীগের সমাবেশের দিন পথে তরুণীর ওপর যৌন নিপীড়নকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।
এদিকে, বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ প্রসঙ্গে জানান কোনো রাজনৈতিক কারণে নয় সুনির্দিষ্ট অভিযোগেই তাদের গ্রেপ্তার করছে পুলিশ।
আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর পক্ষে নৌকায় ভৌট চান স্বরাষ্ট্রমন্ত্রী।