জাতীয়

ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০

ইউএস বাংলার বিমান দুর্ঘটনা
ইউএস বাংলার বিমান দুর্ঘটনা

কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। বিমানের আহত পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান মঙ্গলবার সকালে কাঠমান্ডু হাসপাতালে মারা গেছেন।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ৫০ জনের মধ্যে ২৬ জনই বাংলাদেশি। আর বিধ্বস্ত উড়োজাহাজের যে ২২ আরোহীককে জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ৯ জন বাংলাদেশি। তারা কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের সনাক্ত করতে তাদের স্বজনরা সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নেপাল গেছেন।

এদিকে, দুর্ঘটনার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পাইলটের ভুলকে দায়ী করছে; আর ইউএস বাংলা দায়ী করছে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভুল নির্দেশনাকে। দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে নেপাল।

নেপালের পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় আহত পাইলট ক্যাপ্টেইন আবিদ সুলতান মারা গেছেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আবিদ নেপালের নরভিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।

ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের ওই বিমাটিতে ৪ ত্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশি ৩৬ জন, নেপালের ৩৩, চীনের এক এবং একজন মালদ্বীপের নাগরিক ছিলেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফাস্ট অফিসার পৃথুলা রশিদসহ সোমবার মারা যান ৪৯ জন। নিহতদের মধ্যে ২৬ জনই বাংলাদেশি। আর একজন ক্রুসহ নেপালের হাসপাতালে ১০ বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার সকালে হতাহতদের ৪৬ জন স্বজনকে নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কাঠমান্ডুতে গেছে। নেপালের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৩৭ মিনিটে ত্রিভুবন বিমানবন্দরে বিমানটি পৌঁছায়। এয়ারলাইন্সের ৭ কর্মকর্তাও একই ফ্লাইটে নেপাল গেছেন। নেপালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, মরদেহে দেশে আনা, আহতদের চিকিৎসার কার্যক্রম তদারকি করবেন তারা।

বাংলাদেশের বিমানমন্ত্রী শাহজাহান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নেপালে গিয়েছেন দুর্ঘটনার সার্বিক অবস্থা পরিদর্শনে।

এদিকে, এ বিমান দুর্ঘটনায় পরস্পরকে দায়ী করছে ইউএস বাংলা এয়ারল্যাইন্স ও ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ। পাইলট কন্ট্রোল রুমের নির্দেশনা মেনে অবতরণ করেনি, বলে অভিযোগ করছে ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ। আর দুর্ঘটনায় পাইলট বা বিমানের কোনো ত্রুটি ছিল না, বিমানবন্দর কর্তৃপক্ষের ভুলের কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে, দাবি ইউএস বাংলার কর্তৃপক্ষ।

এয়ার ট্রাফিত কন্ট্রোল-এটিসি ও পাইলটের কথোপকথনের শেষ ৪ মিনিট শুনে বোঝা যায়, এটিসির দুইরকমের নির্দেশনায় পাইলট বিভ্রান্ত হন। তবে এরইমধ্যে উড়োজাহাজের ব্ল্যাকবাক্স উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ