ইউএস বাংলা ফ্লাইট ট্র্যাজেডির কারণ এখনো স্পস্ট নয়—এ নিয়ে এরই মধ্যে তদন্ত করছে বিভিন্ন সংস্থা। তবে বিশ্লেষকরা আঙ্গুল তুলছেন ত্রিভুবন বিমানবন্দরের কন্ট্রোল রুমের দিকে। তারা বলছেন, বিধস্ত এয়ারক্রাফ্টের কোনো ত্রুটি ছিলনা, পাইলটও ছিলেন দক্ষ। তবে কন্ট্রোল রুমের নির্দেশনা ছিল বিভ্রান্তিকর।
ইউএস বাংলার বিএস ২১১ ফ্লাইটটি যখন কাঠমন্ডুর ত্রিভুবন বিমানবন্দরে নামছিল তখনই পাইলটের সঙ্গে ত্রিভুবন বিমানবন্দের কন্ট্রোল রুমের কথপোকথন হয়।
এ কথপোকথনে দেখা দেখা যায়, পাইলটকে যেসব নির্দেশনা দেয়া হচ্ছিল তা ছিল বিভ্রান্তিকর। একবার রানওয়ের উত্তর দিক থেকে নামার নির্দেশনার পর আবার তা পরিবর্তন করে দক্ষিণ দিকে নামার নির্দেশনা দেয়া হয়। একটু পরেই আবার তা পরিবর্তন করা হয়।
তারা বলছেন, বিএস ২১১ ফ্লাইটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। পাইলটও ছিলেন খুবই দক্ষ এবং অভিজ্ঞ। এদিক থেকে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ দেখেন না এ বিশ্লেষক।
তবে সবকিছুই জানা যাবে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর। শুধু ফিরে আসবেন না নিহত যাত্রীরা।