জাতীয়

হামলাকারীর ওপর রাগ-ক্ষোভ নেই: জাফর ইকবাল

জাফর ইকবাল
জাফর ইকবাল

হামলাকারীর ওপর কোনো রাগ-ক্ষোভ নেই— বরং তার মতো তরুণদের জন্য দুঃখ হয় বলে জানিয়েছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

বুধবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সিলেটে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নিরাপত্তা নিয়েও তার কোন শঙ্কা নেই বলেও জানান মুহম্মদ জাফর ইকবাল।

এর আগে চিকিৎসা ছাড়পত্র পাওয়ার পর তাঁর চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে বিদায় জানান। বেলা একটার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সিলেট পৌঁছেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশাফকুল হোসেন জানিয়েছেন, জাফর ইকবাল এখন পুরোপুরি সুস্থ। বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি।

গত ৩ মার্চ মুক্তমঞ্চেই অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়। এরপর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাফর ইকবালকে ঢাকায় সিএমএইচে আনা হয়। এদিকে জাফর ইকবালের ওপর হামলাকারি ফয়জুল, তার বড় ভাই, বাবা-মা ও মামাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ