নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।
সকাল থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পাতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এক জরুরি সভায় শোক দিবস পালনের এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে তার মুখ্য সচিব নজিবুর রহমান জানান।
এদিকে, নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ছয় সদস্যের মেডিকেল টিম ও দুইজন সিআইডি কর্মকর্তা সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নেপালের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: