বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন বলেন, এ সময়ের মধ্যে তার এলাকার সব স্থানের ময়লা-আবর্জনা পরিস্কার করা হবে। প্রয়োজনে দক্ষিণ সিটি করপোরেশনের হট লাইনে কল করলে পরিচ্ছন্নতাকর্মীরা সেখানে গিয়ে ময়লা পরিস্কার করবে।
পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে মশা নিধন কার্যক্রমেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে— উল্লেখ করে তিনি বলেন, মশার প্রাদুর্ভাব কমাতে কাজ করছে সিটি করপোরেশন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: