জাতীয়

উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি দেশের জন্য বড় অর্জন

শেখ হাসিনা
শেখ হাসিনা

জাতির জনকের জন্মদিনে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি দেশের জন্য বড় অর্জন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে একধাপ অগ্রগতি— জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিতে শিশু সমাবেশে তিনি এ কথা বলেন।

সন্তানরা যেন বিপথে না যায়, তাদের খোঁজখবর নিতে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, শিশুদের ভবিষ্যত উজ্জ্বল করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনেই উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি দেশের জন্য বড় অর্জন। এই স্বীকৃতির পর বাংলাদেশ প্রতিবেশি অন্য দেশগুলোর সঙ্গে সমান তালে এগিয়ে যেতে পারবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, দেশে কোনো পথ শিশু থাকবে না প্রত্যেক নাগরিক অধিকার পাবে।

কোনো ছেলে-মেয়ে যেন বিপথে না যায় সেজন্য যুব সমাজ কোথায় যায়, কী করে তার খেয়াল রাখতে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ