জাতীয়

নাশকতার মামলায় হাজিরা পরোয়ানা থাকায় মুক্তি পাবেন না খালেদা জিয়া

আনিসুল হক
আনিসুল হক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন পেলেও নাশকতার একটি মামলায় তার হাজিরা পরোয়ানা থাকায় তিনি কারাগার থেকে মুক্তি পাবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার রাজধানীর আসাদগেটে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের সিনটিলা বিজ্ঞান ক্লাবের উদ্যোগে ৬২তম আয়োজিত বিজ্ঞান মেলায় তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, খালেদা জিয়ার জামিন না হওয়ার পেছনে সরকারের হাত রয়েছে বলে বিএনপি যে অভিযোগ করেছে—তা ভিত্তিহীন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন জামিন পেলে কারাগার থেকে মুক্তি পাবেন কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, যেহেতু অন্য একটি মামলায় তার হাজিরা পরোয়ানা আছে তাই ওই মামলায় জামিন না পেলে খালেদা জিয়া মুক্তি পাবেন না।

খালেদা জিয়ার জামিনের বিষয়টি নিয়ে তার আইনজীবীরা বিভ্রান্তিমূলক কথা বলছেন বলেও অভিযোগ করেন আইনমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ