স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ— এসময়ে অর্থনীতির ক্রমবর্ধমান ধারা বজায় রাখতে আইনের শাসন সুনিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার সকালে বিচার বিভাগ প্রশিক্ষণ ইনস্টিটিউশনে যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৪০তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
দেশের ৩৩ লাখ মামলার জট কমানো বিচারকদের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ জানিয়ে আইনমন্ত্রী বলেন, ন্যায় বিচারের দ্বার সর্বস্তরের বিচারপ্রার্থীর জন্য উন্মুক্ত হতে হবে।
আইনমন্ত্রী বলেন, বিচারবিভাগের আধুনিকায়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে সরকার।
তিনি উপনিবেশিক মানসিকতা থেকে বের হয়ে আমলাতন্ত্রের বেড়াজাল মুক্ত করে বিচার বিভাগকে ঢেলে সাজানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: