জাতীয়

বঙ্গবন্ধু বেঁচে থাকলে পাঁচ বছরের মধ্যেই উন্নয়নশীল দেশ হতো

শেখ হাসিনা
শেখ হাসিনা

পঁচাত্তরের ১৫ই আগস্টের কালো দিন জাতির জীবনে না এলে বাংলাদেশ বহু আগেই উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে যেত-বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আর পাঁচ বছরের মধ্যেই উন্নয়নশীল দেশ হতো বাংলাদেশ।

একাত্তরের দালাল আর ৭৫'র খুনিরাই এদেশকে ব্যর্থ করতে চেয়েছে বলে অভিযোগ করেন তিনি।

যারা বাংলাদেশকে 'বটমলেস বাস্কেট' বলেছিল উন্নয়নশীল দেশের এই স্বীকৃতি তাদের জন্য উপযুক্ত জবাব বলে তিনি মনে করেন।

রাজনৈতিক উচ্চাভিলাষ নয় কর্তব্যবোধ থেকেই দেশের জন্য তার কাজ করা বলেও শেখ হাসিনা জানান।

রোববার রজধানীতে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনায় এসব কথা বলেন দলের সভানেত্রী।

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করে আওয়ামী লীগ।

সভায় দলের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে বলেন, এদেশের স্বাধীনতার জন্যই তার জন্ম।

প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যেখানে সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্বীকৃতি পেয়েছিল সেখানে উন্নয়নশীল দেশ হতে ৩৭ বছর অপেক্ষা কেন?

একাত্তরের দালাল আর পঁচাত্তরের খুনিদের মধ্যে পার্থক্য নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, তারাই ব্যর্থ করতে চেয়েছে বাংলাদেশকে।

মানুষের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করলে যে দেশের উন্নতি করা যায় আওয়ামী লীগ তা প্রমাণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় এবারের স্বাধীনতা দিবস ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হবে বলে জানান আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ