জাতীয়

ত্রিভুবনে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত: ওরা এখন শুধুই ছবি

ওপরের সারিতে বাম থেকে: বেগম হুরুন নাহার বিলকিস বানু, এস এম মাহমুদুর রহমান, ফয়সাল আহমেদ, বিলকিস আরা মিতু, নাজিয়া আফরিন চৌধুরী, আখতারা বেগম, মো. রকিবুল হাসান।মধ্যের সারিতে বাম থেকে: মো. রফিকুজ্জামান-সানজিদা হক-অনিরুদ্ধ জামান (প্রথম ছবি), মো. হাসান ইমাম, তাম
ওপরের সারিতে বাম থেকে: বেগম হুরুন নাহার বিলকিস বানু, এস এম মাহমুদুর রহমান, ফয়সাল আহমেদ, বিলকিস আরা মিতু, নাজিয়া আফরিন চৌধুরী, আখতারা বেগম, মো. রকিবুল হাসান।মধ্যের সারিতে বাম থেকে: মো. রফিকুজ্জামান-সানজিদা হক-অনিরুদ্ধ জামান (প্রথম ছবি), মো. হাসান ইমাম, তাম

সুখ আনন্দ স্মৃতি নিয়ে যাদের দেশে ফেরার কথা ছিল আজ তারা কফিনে বন্দি হয়ে ফিরছেন।

হাসতে হাসতে আর কখনো তারা বেড়ানো স্মৃতি বলবেন না। ছোট্ট শিশুটি আর মায়ের কাছে বায়না করবে না, সবকিছু শেষ করে আজ ওরা না ফেরার দেশে।

নেপালে কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ২৬ জন বাংলাদেশির মধ্যে ২৩ জনের মরদেহ হস্তান্তর করেছে দেশটি।

ত্রিভুবন বিমানবন্দর থেকে মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর একটি কার্গো বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। বিমানটি বেলা ৪টায় হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবে। বিমানবন্দর থেকে মরদেহের কফিনগুলো সরাসরি আর্মি স্টেডিয়ামে নেয়া হবে। সেখানে জানাজা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় উপস্থিত থাকবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, মরদেহর শনাক্ত করতে সেসব স্বজন নেপাল গিয়েছিলেন একই সময়ে তারাও ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকায় এসেছেন।

সকালে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে ২৩ বাংলাদেশির মরদেহ হস্তান্তরের পর সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

দূতাবাসের আঙ্গিনায় কফিনগুলো সারিবদ্ধ করে রাখা হয়। সকাল ৯ টায় জানাজা শেষে নিহতদের নাম লেখা কফিনের পাশে স্বজনরা কিছুক্ষণ থাকার সুযোগ পান। সেখানে আপনজনের নাম লেখা কফিন দেখে কান্নায় ভেঙে পড়েন তারা

সকাল সোয়া ৯টার দিকে বিমানবন্দরে নেয়ার জন্য গাড়িতে তোলা হয় কফিনগুলো।

ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় আহত ১০ বাংলাদেশির ৬ জনকে ইতোমধ্যে দেশে ফিরিয়ে এনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি চার জন সিঙ্গাপুর, নেপাল ও ভারতে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ