বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের একটি বিমান ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে উড়ার পর ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে ৪০ মিনিট পর দ্রুত অবতরণ করেছে।
জানা গেছে, দুপুর ১২টার পরে ঢাকা থেকে সৈয়দপুরে যাচ্ছিল বিমানের একটি ফ্লাইট। ড্যাশ-৮ মডেলের এই উড়োজাহাজে ৬৩ জন যাত্রী ছিলেন।
শাহজালাল বিমানবন্দর থেকে উড়ার ১৫ মিনিট পর উড়োজাহাজটি আবারও শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে। জরুরি অবতরণের পর সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র গ্রাউন্ড অফিসার জাহিদ মিয়া, ঢাকা থেকে যাত্রী নিয়ে মঙ্গলবার বেলা ১২টায় সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছিল উড়োজাহাজটি। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে ফিরে আসতে হয়েছে।
গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যে বিমানটি বিধ্বস্ত হয়, সেটিও ছিল কানাডীয় কোম্পানি বমবার্ডিয়ারের তৈরি ড্যাশ-৮ কিউ ৪০০। ওই দুর্ঘটনায় ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ক্রুসহ ২৬ জন বাংলাদেশি।