জাতীয়

মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের তালিকা স্থগিত: মোজাম্মেল হক

আকম মোজাম্মেল হক
আকম মোজাম্মেল হক

মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের তালিকা স্থগিত করা হয়েছে— প্রকৃত মুক্তিযোদ্ধাদের দিয়ে কমিটি গঠন করে নতুন করে এই তালিকা তৈরি করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।

বুধবার সকালে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আকম মোজাম্মেল হক বলেন, সারাদেশ থেকে যে তালিকা এসেছে, তা স্থগিত করা হয়েছে। নতুন কমিটি গঠন করে তালিকার কাজ শেষের পথে। এ সরকারের মেয়াদেই এই তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরো বলেন, চাকরিতে কোটা প্রথা সংস্কারের কোনো চিন্তা-ভাবনা নেই সরকারের। আর আগামি মাস থেকে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার।

মন্ত্রী বলেন, বিদেশি মুক্তিযোদ্ধাদের যে সম্মাননা দেওয়া হয়েছিল, সেই ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির ঘটনায় মন্ত্রণালয় বিব্রত, তবে জনপ্রশাসন মন্ত্রনালয় মতামত পাঠালে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, রাজধানীতে 'শহীদ জিয়া শিশু পার্কের' নাম এক সপ্তাহের মধ্যে পরিবর্তন করে 'শিশু পার্ক' নামকরণ করা হবে বলে জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ