ঢাকা মহানগরীতে বসবাসকারী থ্রি হুইলার লাইসেন্সধারী ড্রাইভারদের মধ্যে ৫ হাজার সিএনজি অটোরিকশা বিতরণসহ ৭ দফা দাবি জানিয়েছে ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে সংগঠনের পক্ষ এ দাবি জানানো হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন রানা ৭ দফা লিখিত দাবি গণমাধ্যমের সামনে তুলে ধরে বলা হয়, ঢাকা আশপাশের মহাসড়কে সিএনজি চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, পাঠাও এবং উবার চালকদের নির্দিষ্ট পোশাকের ব্যবস্থা, ড্রাইভারদের লাইসেন্স নবায়নের সময় পুরনায় পরীক্ষা নেয়া বন্ধ, নো পার্কিং এর অযুহাতে রেকারিং, ডাম্পিং ও মামলা করা বন্ধসহ ৭ দফা দাবি জানান সিএনজি চালকরা।
এসব দাবি পূরণ না হলে আন্দোলনে নামারও হুমকি দিয়েছে সিএনজি ড্রাইভার্স ইউনিয়ন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: