একাত্তরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নেয়া বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নুরজাহান কাকন বিবি আর নেই।
বুধবার রাত সোয়া এগারোটার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শ্বাসকষ্ট নিয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন শতবর্ষী কাকন বিবি।
গত বছর জুলাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কাকন বিবির জন্ম ১৯১৫ সালে। মেঘালয়ের নেত্রাই হাসিয়া পল্লীতে তিনি জন্মেছিলেন বলে জানিয়েছেন সুনামগঞ্জের মুক্তিযোদ্ধারা।
একাত্তরে তিন দিনের মেয়েকে রেখে যুদ্ধে যান কাকন বিবি। জুনে পাকিস্তানি বাহিনীর কাছে আটক হন তিনি। বাঙ্কারে আটকে দিনের পর দিন তাকে নির্যাতন করে পাকিস্তানি সেনারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: