জাতীয়

নেপালে বিমান দুর্ঘটনা: দেশে আনা হলো ৩ জনের মরদেহ

নেপাল থেকে আরো ৩ মরদেহ আসছে
নেপাল থেকে আরো ৩ মরদেহ আসছে

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির মৃতদেহ বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে নিয়ে আনা হয়েছে।

তারা হলেন,: নজরুল ইসলাম, আলিফুজ্জামান ও পিয়াস রায়।

এরইমধ্যে নিহত তিন বাংলাদেশির ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের মরদেহ শনাক্ত করা হয়। পরে তাদের মৃতদেহ নেপালে বাংলাদেশি দূতাসাবাসে বুঝিয়ে দেয়া হয়। সেখানে নজরুল ইসলাম ও আলিফুজ্জামানের জানাজা সম্পন্ন হয়েছে। পরে নিহত তিন জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।

গতকাল টিচিং ইনস্টিটিউটে তাদের মৃতদেহ শনাক্ত করা হয়। এর আগে গত সোমবার ২৩ বাংলাদেশির মৃতদেহ দেশে আনা হয়। ওই দিন ও এর পরদিন দেশের বিভিন্ন জেলায় নিজ গ্রামে তাদের দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ আরোহী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। এর মধ্যে বাংলাদেশের ২৬ নিহত ও ১০ জন আহত হন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ