জাতীয়

উন্নয়নশীল দেশে উত্তরণের অর্জন সাধারণ মানুষের: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের উত্তরণ উদযাপন করছে জাতি— এ অর্জন সাধারণ মানুষের দেশকে তারাই এগিয়ে নিচ্ছে- সরকার শুধু পথপ্রদর্শক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন- বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না সেটা আজ প্রমাণ হয়েছে। কেউ দাবায়ে রাখতে পারেনি। আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করেছি। উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা যেন অব্যাহত থাকে এজন্য দেশবাসীর কাছে সহযোগিতা চাই।

এর আগে অনুষ্ঠানে স্মারক ডাক টিকিট, ৭০ টাকার স্মারক নোট ও উন্নয়ন ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানিয়ে তার হাতে তুলে দেয়া হয় এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের স্বীকৃতিপত্র।

এ সময় অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

এদিকে, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের সারিতে বাংলাদেশের উত্তরণের সাফল্য সারা দেশে একযোগে নানা আনন্দ-আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে।

সকালে নাটোরের কানাইখালী স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসন আয়োজিত এ শোভাযাত্রায় সরকারি-বেসরকারি অফিস, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সামাজিক প্রতিষ্ঠান অংশ নেয়। পরে নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সাফল্য উদযাপন করা হয়েছে কিশোরগঞ্জ, রংপুর, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, কুমিল্লা, নওগাঁ ও ঝিনাইদহে। সব শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এ আনন্দ-আয়োজনে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ