জাতীয়

বাংলাদেশের উন্নতি মেনে নিতে পারছে না বিএনপি: হাছান মাহমুদ

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

বাংলাদেশের উন্নয়নশীল দেশে উন্নীত হওয়াকে মেনে নিতে পারছে না বলেই বিএনপি নেতারা এর সমালোচনা করছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। শুক্রবার ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, এটি বিএনপি নেতাদের মানসিক বিকৃতিরই বহিঃপ্রকাশ। পুরো পৃথিবী যেখানে এ অর্জনের জন্য বাংলাদেশকে অভিনন্দিত করছে সেখানে বিএনপি নেতারা সরকার না হোক অন্তত জাতিকে অভিনন্দ জানাতে ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, যে দল জিএসপি সুবিধা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রে চিঠি পাঠায়- যাদের আমলে দেশ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয় তারা বাংলাদেশের এ অর্জন মানতে পারছে না।

উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনকে জাতির অসমাম্য অর্জন অভিহিত করে হাছান মাহমুদ বলেন, এর উদযাপনে আনন্দ শোভাযাত্র হবে, এটিই স্বাভাবিক।

পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসে দলের কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে বর্ধিত সভা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সভায় দলের নেতারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ