হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করার প্রায় এক ঘণ্টা পর মালয়েশিয়ার পথে বোয়িং ৭৩৭ বিমানটি। ফুয়েল ফিল্টারে সমস্যার কারণে উড্ডয়নের প্রায় ২৫ মিনিট পর ফিরে আসে বিমানটি।
শনিবার সকাল ৮ টা ৫০ মিনিটের দিকে ১৬৪ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে বিএস ৩১৫ ফ্লাইটটি।
এ ব্যাপারে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ফ্লাইটটি ফিরে আসার পর পুনরায় চেক করা হয়। তবে কোন ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।
ফ্লাইটটি ফিরে আসার পর প্রায় এক ঘন্টা পর ১৬৪ যাত্রী নিয়ে মালয়েশিয়ার পথে ইউএ-বাংলা এয়ারলাইন্সের বিমানটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: