বিদেশীদের কাছে নালিশ না করে জনগণের আস্থা অর্জন করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামতকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক দেশে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এমন কোন নজির নেই।
বিএনপির চার দফা দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচন করবে কি না, সেটা তাদের ব্যাপার। যথাসময়ে প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: