জাতীয়

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রকাশিত হল ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত’

মুক্তিযুদ্ধের ইতিহাস
মুক্তিযুদ্ধের ইতিহাস

মহান মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকার ও ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তিযুদ্ধের বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস তুলে ধরে প্রকাশিত হল ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত’। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মেঘালয়-আসাম এই তিন নামে, তিন খন্ডে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

শনিবার বাংলা একাডেমির শামসুর রহমান হলে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, এ বই মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে, যা ভবিষ্যত প্রজন্মের কাছে অনেক অজানা তথ্য মেলে ধরবে।

বইটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারনা নেয়া আর অরক্ষিত দলিল, তথ্যসমুহ, রাজনৈতিক ব্যক্তিদের প্রতিক্রিয়া বইটিতে প্রকাশ হওয়া তথ্য মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে।

পশ্চিম বাংলা, ত্রিপুরা এবং আসাম-মেঘালয় এ তিন নামে তিন খণ্ডে বইটি সম্পাদনা করতে গিয়ে মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য উঠে এসেছে বলে জানান হারুন হাবিব। এমনকি তথ্য সংগ্রহ অনেক দুঃসাধ্যও ছিল বলে উল্লেখ করেন তিনি।

এ বই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের ভান্ডারকে আরও প্রসারিত করবে বলে উল্লেখ করেছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আগামী প্রজন্মেরই নয়, এ প্রজন্মের জন্য এই বই মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে অনেক সহায়ক হবে।

তিন খণ্ডের বইটিতে একাত্তরে মুক্তিযুদ্ধকালীন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধীসহ গুরুত্বপূর্ন ব্যক্তিদের বক্তৃতা, বিবৃতি, লোকসভার কার্যবিবরনীও তুলে ধরা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ