জাতীয়

গুগল ডুডলে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা

গুগল ডুডলে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা
গুগল ডুডলে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শন করছে।

বাংলাদেশের স্বাধীনতা দিবসকে শ্রদ্ধা জানাতে সোমবার লাল-সবুজের এই ডুডল হোম পেজে প্রদর্শন করছে গুগল।

লাল-সবুজের ডুডলের পেছনে বাংলাদেশের সবুজ ভূপ্রকৃতি আর সাদা রঙে গুগল লেখা দেখাচ্ছে।

গুগল তাদের ডুডল পেজে লিখেছে, ৪৭ বছর আগে আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। একটি জাতির জন্ম হয়। আজ বাংলাদেশের মানুষ ঐতিহাসিক দিনটি নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করছে।

দিনটিকে স্মরণ করতে গুগল ডুডল প্রকাশ করেছে। ডুডলে বাংলাদেশের মাটিতে গর্বের পতাকা পতপত করে উড়ছে, সে বিষয়টি তুলে ধরা হয়েছে।

বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের হোম পেজে বিশেষ লোগো ফুটিয়ে তোলে, যা ডুডল হিসেবে পরিচিত। এর আগে বাংলাদেশের বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে এ ধরনের ডুডল প্রকাশ করে গুগল। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ নিয়ে তৃতীয়বারের মতো ডুডল প্রকাশ করল গুগল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ