স্বাধীনতার ৪৭ বছর পরও স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের মূল্যবোধের বিরুদ্ধে কালো ছায়া ছড়িয়ে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক বিষবৃক্ষের মূল উৎপাটন করাই এবারের স্বাধীনতা দিবসের প্রতিজ্ঞা। বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতিই দেশের অগ্রযাত্রার প্রমাণ।
আর এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: