নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহীন বেপারি মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় বাংলাদেশিদের নিহতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।
সোমবার বিকেলে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারির বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক আবুল কালাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
এর সকালে হঠাৎই তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গত কয়েকদিন ধরেই শাহীন হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। গতকালেরটাসহ তার তিনটি অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে আইসিইউতে রাখা হয়।
এদিকে, এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ইউএস বাংলা এয়ারলাইন্সকে প্রাথমিকভাবে ৪১ লাখ ৭২ হাজার ডলার দেয়া হবে বলে জানিয়েছে সাধারণ বীমা করপোরেশন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৪ কোটি ৬১ লাখ টাকা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: