স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সোমবার বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যরা এতে যোগ দেন।
বঙ্গভবনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও সংবর্ধনায় উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের অনেকেই ছিলেন শেখানে। স্বাধীনতা দিবসের কেক কাটেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
পরে আগত অতিথিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছে বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: