জাতীয়

নদী ভরাট থেকে বিরত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

উন্নয়নের নামে পুকুর- খাল ও বিল- নদী ভরাট থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাজাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ক্ষয়ক্ষতি মোকাবেলা করে বন্যার সঙ্গে বসবাস করতে পারলেই বন্যার সুফল পাওয়া যাবে। ভারতের সঙ্গে তিস্তাসহ অন্যান্য নদীর সমস্যা সমাধানে আলোচনা চলছে। সকলের জন্য সুপেয় পানি সরবরাহ করতে কাজ করে যাচ্ছে সরকার।

তিনি বলেন, উন্নয়নের নামে জলাশয় ভরাট বন্ধ করে কিভাবে পানি সংরক্ষণ করা যায় সেদিকে নজর দিতে হবে।

দেশের নদীগুলোর নাব্যতা রক্ষা করার ওপর তাগিদ দেন প্রধানমন্ত্রী। বর্ষাকালে বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগ নিতে পানি সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, বন্যার সঙ্গে বসবাস করার পরিকল্পনা গ্রহণ পরিকল্পনা গ্রহন করতে পারলেই বন্যার সুফল পাওয়া যাবে। নদী ভাঙ্গন রোধ করতে সরকার কাজ করে যাচ্ছে।

নিজেদের দেশকে রক্ষার পাশাপাশি বিশ্বের যেসব দেশ পানি পাচ্ছে না তাদেরকেও সহায়তা করার কথা জানিয়ে তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।

ভারতের সঙ্গে তিস্তাসহ অন্যান্য নদীর পানি বন্টন সমস্যা সমাধানে আলোচনা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ