রাজনৈতিক দল হিসেবে বিএনপির সভা-সমাবেশ করার অধিকার আছে—এ কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এ নিয়ে কোনো আপত্তি নেই।
মঙ্গলবার সকালে সচিবালয়ে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছেন বিএনপি নেতারা—এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিষয়টি দেখেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার।
তিনি আরো বলেন, বিএনপিসহ সকল রাজনৈতিকদলের সমাবেশের নিরাপত্তার নৈতিক দায়িত্ব পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনীর। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তার জন্য বিএনপিকে অনুমতি দেয়নি ডিএমপি তবে স্থান, তারিখ পরিবর্তন করে সভা-সমাবেশ করেছে তারা (বিএনপি)।
এর আগে বএনপি জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের তিন সদস্যের প্রতিনিধিদল মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।