প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (বৃহস্পতিবার) ঠাকুরগাঁও যাচ্ছেন। সেখানে স্থানীয় জিলাস্কুল বড় মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসন ও জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। শেখ হাসিনা জনসভা থেকেও ৩৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন ও ৩৩টি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে উত্তরের জনপদ ঠাকুরগাঁও— নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশায় বুক বেধেছেন স্থানীয়রা।
সরাসরি ঠাকুরগাঁও-ঢাকা আন্তনগর ট্রেন, পড়ে থাকা বিমানবন্দর ও রেশম কারখানা চালু, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও কৃষিভিত্তিক ইপিজেড স্থাপনসহ বেকারত্ব দূর করার উদ্যোগ নেওয়ার দাবি তাদের।
২০০১ সালের ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিতে ঠাকুরগাঁও গিয়েছিলেন দলের সভানেত্রী শেখ হাসিনা।