আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে দলের নেত্রী খালেদা জিয়াসহ নেতাকর্মীরা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর. শ্রী বীরেন শিকদার এমপি।
বুধবার দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রে 'বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ও যুব উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা ' শীর্ষক সেমিনারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
বীরেন শিকদার বলেন, পিঠ বাঁচাতে বিএনপি অবশ্যই এবার নির্বাচনে অংশ নেবে। সরকারি দলের দায়িত্ব হলো দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করা।
আর তাই বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে পেরেছে বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: