রাখাইনে নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার গণভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সিইএআরওর আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎতে তিনি এ কথা বলেন।
শেখ হাসিন বলেন, রোহিঙ্গারা মিয়নমারের নাগরিক এবং দেশটি যেন তাদের নাগরিকদের ফেরত নেয় সেজন্য আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করেন পুনম ক্ষেত্রপাল।
বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা আর ডায়রিয়া সামলানোর চ্যালেঞ্জের কথা উল্লেখ করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: