এবার রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে পেয়ে বঙ্গভবনে যান ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আল হাসান শিশির এবং শিশু আলাইনা হাসান অব্রি।
গতকাল বঙ্গভবনে নৈশভোজে গিয়ে আতিথেয়তায় মুগ্ধ হন তারা।
বুধবার দুপুরে বঙ্গভবনের কয়েকটি ছবি ফেইসবুকে শেয়ার করে প্রথম এই খবর জানান শিশির পরে সাকিব আল হাসানও সেখানকার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। রাষ্ট্রপতির আতিথেয়তার মুগ্ধ হয়ে দুজনেই তাদের প্রশংসায় পঞ্চমুখ।
ফেইসবুক পোস্টে শিশির লিখেছেন, মঙ্গলবার রাতে মাননীয় রাষ্ট্রপতির ভবন বঙ্গভবনে নৈশভোজে। কী বিনয়ী ও মাটির মানুষ তিনি!
আতিথেয়তার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে সাকিব লিখেছেন, নৈশভোজে চমৎকার বিনয়ী মানুষটির সঙ্গে সাক্ষাৎ হওয়াটা ছিল খুবই আনন্দের। আমি সত্যিই সম্মানিত বোধ করছি।
এ মাসের প্রথম দিকেই এক সাপ্তাহিক ছুটির দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে স্ত্রী-কন্যাকে নিয়ে গণভবনে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেদিন তার মেয়েকে নিয়ে আনন্দঘন সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।