কয়েকদিনের মধ্যে আরো চার হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারি সমাবেশে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনের আগে আরো পাঁচ হাজার চিকিৎসক ও চার হাজার নার্স নিয়োগ দেয়া হবে।
আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, বিএনপিকে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশ নিতে হবে।
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো কথা নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নাসিম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: