তরুণ প্রজন্ম যাতে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে না পরে সেজন্য সংস্কৃতি চর্চা বাড়াতে অভিবাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শনিবার রাজধানীর মিরপুরে ডেইলি স্টারের উদ্যোগে আয়োজিত ও এবং এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দেশকে রক্ষা করতে হলে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।
দেশের অর্থনৈতিক যতই উন্নত হোক না কেন মুক্তিযুদ্ধের চেতনায় যদি নতুন প্রজন্মকে গড়ে তোলা না যায় তবে সেই উন্নয়নের কোনো সুফলই পাওয়া যাবে না।
তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানান তাগিদ দেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: