জাতীয়

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কোচিং চিরতরে বন্ধ করতে হবে: দুদক চেয়ারম্যান

ইকবাল মাহমুদ
ইকবাল মাহমুদ

কোচিং সেন্টার দুর্নীতির আখড়া— এখান থেকেই প্রশ্নপত্র ফাঁস হয় তাই প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কোচিং সেন্টারগুলো চিরতরে বন্ধ করে দিতে সরকারের প্রতি সুপারিশ করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

শনিবার সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত না হলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানে অভ্যাস তৈরি করতে উপস্থিত শিক্ষকদের প্রতি আহ্বান জানান ইকবাল মাহমুদ।

দুদক চেয়ারম্যান প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, কোচিং সেন্টারই এর উৎপত্তিস্থল। তাই ভবিষ্যতে দেশ থেকে কোচিং সেন্টার বন্ধ করতে হবে। আগামী প্রজন্মের স্বার্থে প্রশ্ন ফাঁস রোধে আরও কঠোর অবস্থানে যেতে হবে।

এ সময় দুদক কমিশনার ড. নাসির উদ্দীন বলেন, বিদ্যালয় থেকেই দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা শুরু করতে হবে।

উপস্থিত শিক্ষার্থীরাও দুর্নীতি না করার পক্ষে কথা বলে। ভবিষ্যতে দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না বলেও অঙ্গিকার তাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ