জাতীয়

রোববার চাঁদপুর যাচ্ছেন শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার চাঁদপুর যাচ্ছেন— ওইদিন সকালে হাইমচরে বাংলাদেশ স্কাউটস এর ৬ষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন করবেন তিনি। এছাড়া ২৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করে চাঁদপুর স্টেডিয়ামের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর এ সফর সফল করতে এরই মধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করেছে প্রশাসন।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার চাঁদপুর সফরে আসছেন। প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষ্যে চাঁদপুর সদরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা সম্বলিত নানা রঙের ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে সড়ক-মহাসড়ক ও বিভিন্ন স্থাপনায়।

প্রধানমন্ত্রীর এ আগমনে উজ্জ্বীবিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সফর সূচী অনুযায়ী, সকালে হাইমচরের চরভাঙ্গায় বাংলাদেশ স্কাউটস এর ৬ষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কমডেকা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে জোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতির সময় চাঁদপুর সার্কিট হাউজে অবস্থান করবেন তিনি।

বিকেলে জনসভাস্থল চাঁদপুর স্টেডিয়াম থেকের ২৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন। পরে সেখানে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে ২০১০ সালের ২৫ এপ্রিল চাঁদপুর সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তিনি ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন করেন ও জনসভায় ভাষণ দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ